বুড়িগঙ্গায় নৌকাডুবিতে কলেজছাত্রী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বুড়িগঙ্গা নদীতে সোমবার নৌকাডুবির ঘটনায় খালেদা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। তিনি ঢাকার সরকারি কবি নজরুল কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী।ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রহমান বলেন, বিকেল চারটার দিকে একটি নৌকা সদরঘাট থেকে কেরানীগঞ্জের তেলঘাটের উদ্দেশে যাত্রা করে। মাঝনদীতে একটি খালি বলগেটের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা চারজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও খালেদা আক্তার পানিতে তলিয়ে যান।