বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশু নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে বৃষ্টি (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার সকালে বুড়িগঙ্গা নদীর লালকুঠি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বৃষ্টির বাবা জাকির হোসেন জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে বৃষ্টি তার মায়ের সঙ্গে কেরানীগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। তারা দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকালিগঞ্জ তৈলঘাট থেকে লালকুঠি ঘাটে যাওয়ার জন্য খেয়া নৌকায় ওঠে। খেয়া নৌকাটি সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছাকাছি পৌঁছালে কয়েকটি লঞ্চ টার্মিনালের পন্টুনে নোঙর করার সময় ঢেউয়ে খেয়া নৌকাটি ডুবে যায়। এ সময় বৃষ্টির মা ও অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে এলেও বৃষ্টি নিখোঁজ হয়।
হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল আলম জানান, বৃষ্টিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।