বুড়িগঙ্গায় বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় উৎসব। ঢাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য নেওয়া হয় পুরান ঢাকার ওয়াইজঘাটে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বুড়িগঙ্গার গর্ভে বিসর্জন দেন। নাচগানের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা দেবীকে বিদায় জানান। বছর ঘুরে আবারও কল্যাণময়ী দেবী মর্ত্যে ফিরে আসবেন আশায় বুক বেঁধে ভক্তরা বাড়ি ফিরেছেন। ছবিগুলো ৩০ সেপ্টেম্বর তোলা।

১ / ৬
নাচগানে দেবীকে বিদায় জানাতে বুড়িগঙ্গা নদীতে এসেছেন ভক্তরা।
নাচগানে দেবীকে বিদায় জানাতে বুড়িগঙ্গা নদীতে এসেছেন ভক্তরা।
২ / ৬
নৌকায় তোলার জন্য ওয়াইজঘাটে আনা হয়েছে দেবী দুর্গাকে।
নৌকায় তোলার জন্য ওয়াইজঘাটে আনা হয়েছে দেবী দুর্গাকে।
৩ / ৬
এক নৌকায় দেবী দুর্গা, অন্য নৌকায় তোলা হয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে।
এক নৌকায় দেবী দুর্গা, অন্য নৌকায় তোলা হয়েছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে।
৪ / ৬
সিঁদুর মাখা দেবীর মুখ।
সিঁদুর মাখা দেবীর মুখ।
৫ / ৬
নৌকায় তোলা হচ্ছে কার্তিকের ময়ূর।
নৌকায় তোলা হচ্ছে কার্তিকের ময়ূর।
৬ / ৬
নৌকায় করে দেবীকে নেওয়া হচ্ছে নদির মাঝবরাবর।
নৌকায় করে দেবীকে নেওয়া হচ্ছে নদির মাঝবরাবর।