বুড়িগঙ্গায় লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে নুরবাগ খেয়াঘাট এলাকায় লাশটি পাওয়া যায় বলে কেরানীগঞ্জ মডেল থানার এসআই সাইদুজ্জামান বাচ্চু জানিয়েছেন। তিনি জানান, বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। লোকটির মুখে ছোট দাড়ি। বয়স আনুমানিক ৩৪-৩৫ বছর হবে। ওই ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।