বুড়িগঙ্গায় লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার বিকেলে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন আল আমিন (১৮) নামে এক কিশোর। দুই দিন পর গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকার সামনে তাঁর মরদেহ ভেসে ওঠে। আল আমিনের বাবার নাম মো. আলম খান। তিনি পরিবার নিয়ে আগা নগর এলাকায় স্টাফ কোয়ার্টারে থাকেন। নিখোঁজ হওয়ার পর আল আমিনের পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুদ্দিন জানান, গতকাল দুপুর ১২টার দিকে বুড়িগঙ্গা নদীর বাদামতলী ঘাট এলাকার সামনে আল আমিনের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। সামসুদ্দিন বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।