বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুরে গত দুই দিনে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনের নাম নূরজাহান বেগম (৫০)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সূত্র জানায়, গত সোমবার নূরজাহান চট্টগ্রামগামী মহানগর ট্রেনের নিচে কাটা পড়েন। তাঁর বাড়ি কুমিল্লা সদর উপজেলার দুতিয়ার দীঘিরপাড় গ্রামে। এ ছাড়া গতকাল মঙ্গলবার একই স্থানে অজ্ঞাতপরিচয় (৪৫) আরেক ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।