বুড়িচংয়ে বখাটের লাথিতে এক বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদের হরিপুর গ্রামে এক যুবকের লাথিতে আনসার আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টায় হরিপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে বুড়িচং থানায় হত্যা মামলা করা হয়েছে। বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহ নেওয়াজ জানান, গত শুক্রবার রাত নয়টায় হরিপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২২) ও বাবু মিয়া (২০) আনসার আলীর ভাতিজা শাহপরানের কাছে দা ও ব্লেড চান। শাহপরান তা দিতে অস্বীকার করলে সাইফুল ও বাবু চলে যান। গতকাল সকাল নয়টায় সাইফুল শাহপরানের বাড়িতে গিয়ে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসার আলী ঝগড়া থামাতে অনুরোধ করেন। মুহূর্তের মধ্যে আনসার আলীর পেটে লাথি মারেন সাইফুল। এতে আনসার আলী একটি খাম্বার সঙ্গে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে আনসার আলী মারা যান।