বুড়িচংয়ে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার ইস্টার্ন মেডিকেল কলেজের এক ছাত্রকে মারধরের প্রতিবাদে গতকাল রোববার কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় একটি চায়ের দোকানে নাশতা করতে যান কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শেখ রায়হান বকস্। এ সময় ওই দোকানে মণিপুর গ্রামের মজিবুর রহমান (৩২) সালাম না দেওয়ায় রায়হানকে মারধর করেন। খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা ওই দোকানে গিয়ে মজিবুরকে মারধর করেন। এরপর তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধঘণ্টার জন্য অবরোধ করেন। পরে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বুড়িচং থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বিপুল ভট্ট ঘটনারা সত্যতা নিশ্চিত করেন।