বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার ইসলামপুর গ্রামের আবু সাঈদ সরকার (৫৫) ও দেবীদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের আফিয়া খাতুন (৬২)। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গতকাল সকাল আটটা ৪৫ মিনিটে কালাকচুয়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-শ-১১-০৮৭৫) চান্দিনা থেকে কুমিল্লাগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে (কুমিল্লা-থ-১১-৫৬৮৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাহন দুটিকে আটক করেছে। তবে কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।