বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। কুমিল্লা-মীরপুর সড়কের বুড়িচং উপজেলা সদরের বিজয়পাড়ায় গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও বাসযাত্রীদের সূত্রে জানা যায়, সকালে কুমিল্লাগামী গোমতী পরিবহনের দ্রুতগামী একটি বাস বিজয়পাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও বাস দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুড়িচং উত্তরপাড়া গ্রামের চরু মিয়ার ছেলে সবুজ (১২), ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. জাকির হোসেন (৩০) ও রাকিব নামের একটি শিশু (৭) মারা যায়।