প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গত শনিবার সন্ধ্যায় দুই বাংলাদেশিকে আটক করে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। কয়েক ঘণ্টা পর বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠক হয়। এরপর তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার পলাশ চন্দ্র কর্মকার (১৮) ও মিলন চন্দ্র রায় (১৯) গরুর ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় তাঁরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফের হাতে ধরা পড়েন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশিদুল করিম মো. ইহতেশাম প্রথম আলোকে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। পলাশ ও মিলনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।