বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন ভুটানের মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের তথ্য ও যোগাযোগমন্ত্রী নন্দলাল রায় বলেছেন, ‘বাংলাদেশকে ডিজিটাল ও সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে ভুটানের সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে চায়। এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চায়। এ জন্যই এই সফরে আসা।’গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন শেষে বন্দর এলাকায় এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী নন্দলাল রায়সহ নয় সদস্যের একটি প্রতিনিধিদল ৫ মে বাংলাদেশ সফরে আসে। প্রতিনিধিদলের সদস্য ছাড়াও বাংলাদেশ পর্যটন ও বিমান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফতাব উদ্দিন, লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান, নীলফামারীর জেলা প্রশাসক জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।প্রতিনিধিদলটি এই সময়ের মধ্যে সৈয়দপুর ও লালমনিরহাট বিমানবন্দর পরিদর্শন করেছে।গত বৃহস্পতিবার লালমনিরহাটের দোয়ানীর অবসরে রাত যাপন করেন মন্ত্রী। গতকাল সকাল আটটার দিকে তিনি তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।