বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন ভুটানের পররাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী স্থলবন্দর গতকাল শুক্রবার পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়োনপো দামঘো দর্জি। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মনোয়ার হোসেন ও বাংলাদেশে ভুটান দূতাবাসের কাউন্সিলর ইয়নপেন গেইমথো।

পাটগ্রামের ইউএনও নূর কুতুবুল আলম প্রথম আলোকে বলেন, স্থলবন্দর পরিদর্শন শেষে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী রংপুরের উদ্দেশে রওনা হন।