বুয়েট খুলছে ২৪ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ জুলাই থেকে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্লাস শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি এ সিদ্ধান্ত নেয়। খেলা দেখাকে কেন্দ্র করে গত ১৯ জুন বুয়েটে দুই পক্ষে মারামারি হয়। ওই দিনই বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল সকালে উপাচার্য এ এম এম শফিউল্লাহর সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বুয়েট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য প্রথম আলোকে বলেন, ২২ জুন বুয়েটের হলগুলো খুলে দেওয়া হবে। আর ২৪ তারিখ থেকে শুরু হবে ক্লাসসহ সব কার্যক্রম। মারামারির ঘটনার বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।