বুয়েট খুলবে ২৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২৭ জুলাই খুলছে। আগামী ৩ আগস্ট থেকে স্থগিত হওয়া পরীক্ষা শুরু হবে।
গতকাল মঙ্গলবার বুয়েটের সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা) মো. শাহ্ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া এই বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম ১১ জুলাইয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২৭ তারিখ সোমবার থেকে শুরু হবে এবং আবাসিক হলসমূহ ওই দিন সকাল নয়টায় খুলে দেওয়া হবে।
গত ২৫ জুন বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষকদের আবাসিক এলাকা অবরুদ্ধ করা, একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করার ঘটনার পর বুয়েট বন্ধ ঘোষণা করা হয়।