বুয়েট ছাত্রী সনির নবম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনির নবম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে আজ বিকেল পাঁচটায় বুয়েটের কেমিকৌশল বিভাগের সেমিনার কক্ষে ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। প্রসংগত, ২০০২ সালের ৮ জুন ছাত্রদলের বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখার সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়কালে বুয়েটের কেমিকৌশল বিভাগের মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।