বুয়েট ছাত্রী সনির মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনির একাদশতম মৃত্যুবার্ষিকী আজ ৮ জুন। ২০০২ সালের এ দিনে বুয়েট চত্বরে টেন্ডারবাজিকে কেন্দ্র করে তৎকালীন সরকারি দলের ছাত্রসংগঠনের দুই পক্ষের বন্দুকযুদ্ধে বুয়েটের কেমিকৌশল বিভাগের ছাত্রী সনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের প্রত্যয়ে সংগঠনের উদ্যোগে আজ বাদ ফজর উত্তরা ৪ নম্বর সেক্টরে সনির কবর জিয়ারত, সকাল সাড়ে আটটায় বুয়েটে সনি চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও নয়টায় একই স্থানে মানববন্ধন করা হবে।