বুয়েট শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মো. জয়নুল আবেদীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির সভাপতি এবং আবদুল হাসিব চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত সোমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অধ্যাপক মো. এহসান (সহসভাপতি), অধ্যাপক মো. আরিফ হাসান মামুন (যুগ্ম সম্পাদক), অধ্যাপক মীর তারেক আলী (কোষাধ্যক্ষ), অধ্যাপক ফরিদা নিলুফার (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক) এবং মো. আবদুল বাছিত আপ্যায়ন পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আরও ছয় শিক্ষক। তাঁরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. কামরুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।