বুয়েট শিক্ষক সমিতির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বুয়েট) নেতৃত্বে পরিচালিত সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন, বিশেষ রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনকে সম্পৃক্ত করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় প্রতিবাদ জানিয়েছে সমিতি। গতকাল বুধবার সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট রক্ষার ওই আন্দোলনে বুয়েটের প্রায় শতভাগ শিক্ষক-শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যার সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কোনো সংশ্লিষ্টতা নেই বা ছিল না। সমিতি আশা করে, সংশ্লিষ্ট গণমাধ্যম এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবে। বিজ্ঞপ্তি।