বুয়েট শিক্ষকদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল রোববার প্রতীকী কর্মবিরতির পাশাপাশি অবস্থান ধর্মঘট কর্মসূচিও পালন করেছে বুয়েট শিক্ষক সমিতি। বেলা ১১টা থেকে প্রতীকী কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। সাড়ে ১১টার দিকে শতাধিক শিক্ষক জড়ো হন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে তাঁরা সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান করেন।শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত দুই মাস অপেক্ষা করেছেন শিক্ষকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেল সাড়ে তিনটায় বিভিন্ন অনুষেদের ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানদের নিয়ে একটি সভা ডাকেন। শিক্ষক সমিতি দাবি করছে মাত্র একজন ডিন এবং দুজন বিভাগীয় প্রধান ছাড়া কেউ ওই সভায় উপস্থিত হননি। উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য হিসেবে আলোচনা ছাড়া আমার কাছে কোনো পথ নেই। কিন্তু শিক্ষকেরা আলোচনায়ও বসতে চাইছেন না। পদত্যাগের বিষয় তাঁদের হাতে নেই দাবি করে তিনি বলেন, তাঁদের দাবি অনুযায়ী তদন্ত হয়েছে। সেই কমিটিও কোনো ত্রুটি খুঁজে পায়নি। তারা আরও তদন্ত দাবি করলে আমি আচার্যের শরণাপন্ন হব।’