বুয়েটছাত্রী সনির মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েটছাত্রী সাবেকুন নাহার সনির দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ৮ জুন৷ সনি মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজ বুয়েটের সনি চত্বরে এ উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
সকালে সাবেকুন নাহার সনি স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন এবং বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন।
২০০২ সালের এই দিনে ছাত্র সংগঠনের দুই পক্ষের বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে সনি নিহত হন। সনি মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিবছর এই দিনটিকে ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন’ দিবস হিসেবে পালন করছে। বিজ্ঞপ্তি।