বুয়েটে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রথম আলো-শেল্‌টেক্ আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব’। গতকাল বুধবার সন্ধ্যায় বুয়েটের প্রধান মিলনায়তনে পঞ্চমবারের মতো এ উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার শেষ হবে এ উৎসব।

গতকাল উৎসবের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এই পরিবেশনায় ছিল নাচ ও গান। আজ উৎসবের শেষ দিনে বিকেল পাঁচটা থেকে সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এদিন বুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘মূর্ছনা বুয়েট’ সাংস্কৃতিক পরিবেশনা করবে।