বুয়েটে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার ১৫ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং অন্যান্য ভবনে সকাল নয়টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বছর সর্বমোট এক হাজার আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার ৮৪৭ জন। আগামী ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা। ফলাফল বুয়েটের www.buet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।