বুয়েটে ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা সাড়ে তিনটায় একাডেমিক কাউন্সিলের সভা বসে। উপাচার্যের অনুপস্থিতিতে পুরকৌশল অনুষদের ডিন মো. জাকারিয়া সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১০ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর। তবে যেসব শিক্ষার্থী আবেদন করতে গিয়ে সমস্যায় পড়বেন, তাঁদের আবেদনপত্র ২৩ তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে। বুয়েটের একাডেমিক কাউন্সিলের সদস্য আতাউর রহমান প্রথম আলোকে বলেন, এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪ ও এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে জিপিএ-৫ পাওয়া ব্যক্তিরা আবেদন করতে পারবেন।