বুয়েটে ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সব অনুষদের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার বুয়েটের তথ্য ও প্রকাশনা-বিষয়ক সহকারী পরিচালক মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ আগস্ট থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র পূরণ শুরু হবে। বুয়েটের ওয়েবসাইট: (http://www.buet.ac.bd/)।