বুয়েটে ভর্তি ফরম বিতরণ ২১ সেপ্টেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার অনলাইনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষার আবেদন ফরম সংগ্রহ এবং তা জমা দেওয়ার সুযোগ থাকছে। ২১ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর শনিবার সকাল নয়টায়। গতকাল শনিবার বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার আবেদনপত্র ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১০ অক্টোবর বেলা সাড়ে তিনটা পর্যন্ত (.িনঁবঃ.ধপ.নফ) ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করার প্রয়োজনীয় নির্দেশনাও ওয়েবসাইটে থাকবে। আবেদনপত্র অনলাইনে পূরণ করলেও পরীক্ষার ফি টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে সংক্ষিপ্ত খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি।