বুয়েটে যথাসময়ে কোর্স শেষ করার তাগিদ রাষ্ট্রপতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ সব কোর্স যথাসময়ে সম্পন্ন করার জন্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।
বুয়েটের উপাচার্য খালেদা একরামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশ দেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বুয়েটের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। শিক্ষকেরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপাচার্য এ সময় রাষ্ট্রপতিকে আরও অবহিত করেন যে বুয়েট তাঁদের পারমাণবিক বিদ্যুৎ ইউনিট স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন লাভ করেছে।