বুয়েটে শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার মান বজায় রাখতে এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বুয়েটের নবনিযুক্ত উপাচার্য এস এম নজরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। খবর বাসসের।উপাচার্য এ সময় রাষ্ট্রপতিকে বুয়েটের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, বুয়েটে বর্তমানে নয় হাজার ছাত্রছাত্রী অধ্যয়ন করছে এবং প্রতিবছর এখানে বিভিন্ন অনুষদে ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।