বুয়েটে শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে রাষ্ট্রপতির সহযোগিতার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার মান বজায় রাখতে এর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গতকাল বুয়েটের নবনিযুক্ত উপাচার্য এস এম নজরুল ইসলাম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন। খবর বাসসের।উপাচার্য এ সময় রাষ্ট্রপতিকে বুয়েটের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, বুয়েটে বর্তমানে নয় হাজার ছাত্রছাত্রী অধ্যয়ন করছে এবং প্রতিবছর এখানে বিভিন্ন অনুষদে ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।উপাচার্য জানান, অবকাঠামো, শিক্ষা ও অন্যান্য সুবিধা বাড়ানো গেলে প্রতিবছর আরও বেশিসংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করা সম্ভব হবে। এ বিষয়ে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তিনি গবেষণার সুযোগ বাড়াতেও সরকারের সহায়তা চান।রাষ্ট্রপতি বুয়েটে শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বুয়েটের সমাবর্তনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তাতেও সম্মতি দেন।