বুয়েটের ছাত্র আরিফের অবস্থা অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছাত্রলীগ নেতা আরিফ রায়হানের অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে এখনো তাঁকে কৃত্রিমভাবে (লাইফ সাপোর্ট) বাঁচিয়ে রাখা হয়েছে। আরিফের বড় ভাই রাজু গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ‘এখনো ওর জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরাও কিছু বলেননি। তাঁরা মন্তব্য করতে সময় চেয়েছেন।’ বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের বুয়েট শাখার আহ্বায়ক কমিটির সদস্য আরিফ রায়হানকে গত মঙ্গলবার কুপিয়ে আহত করে এক দুর্বৃত্ত। ওই দিন দীর্ঘসময় ধরে অস্ত্রোপচারের পর রাত আড়াইটা থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।