বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা ৪ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। টার্ম পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্নাতকোত্তর পর্বে অক্টোবর ২০১০ সেমিস্টারের নিবন্ধনের শেষ সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি।