বুয়েটের দুই ছাত্রসহ হিযবুত তাহ্রীরের তিন সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী তথ্যসংবলিত প্রচারপত্র বিতরণকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুজন ছাত্রসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ফটক থেকে গত শুক্রবার দুপুরে র‌্যাব-৩ তাঁদের আটক করে। গতকাল শনিবার র‌্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন: বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র মো. রাশিদুল ইসলাম ওরফে রানা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র আহমেদ সাজিদ হাসান ওরফে সাজিদ এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল টেকনোলজির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র এস এম আরাফাত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাব-৩-এর জঙ্গি দমন সেল গত শুক্রবার বেলা আড়াইটায় বায়তুল মোকাররম মসজিদের পূর্ব ফটক থেকে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক প্রচারপত্র উদ্ধার করা হয়।