প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন বর্তমান সহ-উপাচার্য নাসরীন আহমাদ এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান। নাসরীন আহমাদ দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল বুধবার রাতে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। বুয়েটের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক। তিনি বর্তমানে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্বে আছেন।