বুয়েটের নতুন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সহ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিদায়ী সহ-উপাচার্য (পুনর্নিয়োগ) অধ্যাপক নাসরীন আহমাদ এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ বুধবার রাতে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

সাইফুল ইসলাম বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক। তিনি বর্তমানে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দায়িত্বে আছেন। বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা একরামের মৃত্যুতে পদটি শূন্য ছিল।