বুয়েটের নতুন উপাচার্য নজরুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম নজরুল ইসলামকে। অধ্যাপক নজরুল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সেরও (আইইবি) সভাপতি।বুয়েট সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ দুপুর ১২টায় নতুন উপাচার্যকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হতে পারে। উপাচার্য হিসেবে এ এম এম সফিউল্লাহর চার বছরের মেয়াদ গতকাল সোমবার শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নজরুল ইসলামকে নতুন উপাচার্য হিসেবে মনোনয়ন দেন। তবে এ সংক্রান্ত আদেশ গতকাল সোমবার পর্যন্ত বুয়েট কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি। এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁকে বুয়েটের নতুন উপাচার্য হিসেবে মনোনীত করার বিষয়টি তিনি অনানুষ্ঠানিকভাবে জেনেছেন। তবে গতকাল পর্যন্ত চিঠি হাতে পাননি। আজ চিঠি পেলে তিনি দায়িত্ব নেবেন।