বুয়েটের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের টার্ম ফাইনাল পরীক্ষা আজ শনিবারের (২৫ জুন) পরিবর্তে আগামী ২ জুলাই থেকে শুরু হবে। আর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের পরীক্ষা ২ জুলাইয়ের পরিবর্তে ৯ জুলাই থেকে শুরু হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরীক্ষার এই সময়সূচি পরিবর্তন করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।