বুয়েটের ভর্তি কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে গতকাল শনিবার উপস্থিত প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গতকাল অনুপস্থিতসহ অন্য প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে।
গতকাল বুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বুয়েটের ওয়েবসাইট (www.buet.ac.bd) দেখার পরামর্শ দেওয়া হয়েছে।