বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত ৩০ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৯৬৫টি আসনের বিপরীতে ছয় হাজার ৪৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।বুয়েটের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও বুয়েটের ওয়েবসাইট www.buet.ac.bd-তে পাওয়া যাবে।