বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ২০১১-১২ সেশনের ভর্তি পরীক্ষার ফল শুক্রবার প্রকাশিত হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে স্থাপত্য বিভাগ এবং ১৯ নভেম্বর থেকে অন্যান্য বিভাগের সনদপত্র মূল্যায়ন, বিভাগ নির্বাচন ও স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে। প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫০০ টাকা জমা দিতে হবে। ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য সাত হাজার ১৫০ টাকা এবং স্থাপত্য বিভাগের জন্য সাত হাজার ২০০ টাকা হারে ফি নির্ধারিত ফরমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দিয়ে ভর্তি হতে পারবেন। টাকা জমা দেওয়ার পর ব্যাংকের প্রাপ্তি ফরমের অংশ ফটোকপি করে টাকা জমা দেওয়ার দিন রেজিস্ট্রার অফিসের ভর্তি শাখায় অবশ্যই জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল এবং অন্যান্য তথ্য বুয়েট ওয়েবসাইট www.buet.ac.bd-এ পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।