বুয়েটের শিক্ষক লুৎফুল কবীরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকতা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সাবেক হওয়া পরিচালক এস এম লুৎফুল কবীর। গতকাল শনিবার বুয়েটের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানতে চাইলে বিষয়টি স্বীকার করে লুৎফুল কবীর প্রথম আলোকে বলেন, ‘বর্তমান উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন ছিল, তা যৌক্তিক। কিন্তু এখন তাঁকে সরানো হচ্ছে না। উপরন্তু তাঁর নির্দেশে আমাদের বিরুদ্ধে চুরির মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা আমাদের জন্য শিক্ষক হিসেবে অবমাননাকর। তাই নৈতিকভাবে মনে করি, ওনার অধীনে কাজ করা সম্ভব নয়। তাই পদত্যাগ করেছি।’ তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। উল্লেখ্য, উপাচার্যবিরোধী আন্দোলনকারী এই শিক্ষককে গত ১৩ আগস্ট আইআইসিটির পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছিল।