বুয়েটের সুবর্ণজয়ন্তীতে নবীন-প্রবীণদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ, উল্লাস আর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুবর্ণজয়ন্তী উদ্যাপন করেছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য মহামিলন অনুষ্ঠান আয়োজন করে অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই।সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রকৌশলী মসিউর রাহ্্মান। মূল মঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পর ৫০টি বেলুন ওড়ানো হয়। এ সময় ৫০ জন নবীন শিক্ষার্থী ৫০টি কবুতর উড়িয়ে প্রিয় বুয়েটের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।উদ্বোধনের পর দিনব্যাপী ছিল আড্ডা আর বিভিন্ন ধরনের খেলাধুলা। বিকেলে স্মৃতিচারণা পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষাজীবনের মজার সব ঘটনা আর অভিজ্ঞতা তুলে ধরেন। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক আয়োজন।