বুয়েটের ৫ অনুষদে ভর্তি পরীক্ষা শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পাঁচটি অনুষদের বিভিন্ন বিভাগের অধীনে স্নাতক কোর্সে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের লেভেল-১ ও টার্ম-১-এর ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। অনুষদগুলো হলো প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা। পুরকৌশল ভবনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অন্যান্য ভবনে পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বুয়েটে এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৯ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। ভর্তির জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর। বিজ্ঞপ্তি