প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ এবং পাখির জন্য অনুকূল পরিবেশ নষ্ট না করার দাবি জানিয়েছেন শিক্ষকেরা৷ গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে শিক্ষক মঞ্চ এ দাবি জানায়৷
এতে লিখিত বক্তব্য পড়েন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সায়েমা খাতুন৷ তিনি বলেন, সম্প্রতি কৃত্রিম সৌন্দর্য সৃষ্টির নামে পাখিদের আবাসস্থল নতুন কলা ভবনের পাশের লেকের চারপাশে রাস্তা নির্মাণের কাজ চলছে৷ এতে পাখিদের আবাসস্থল নষ্ট হবে৷ এই পরিস্থিতিতে লেকের চারপাশে রাস্তা নির্মাণ বন্ধ করা; এরই মধ্যে যতটুকু রাস্তা নির্মিত হয়েছে, তা অপসারণ করে সেখানে বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির গাছ লাগানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করার দাবি জানান৷