বৃক্ষ বন্ধু সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ কার্যালয়ের আওতাধীন প্রায় তিন হাজার একর বনভূমির গাছ ও ভূমি রক্ষার জন্য ‘বৃক্ষ বন্ধু’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল রোববার বিকেলে মধ্যপাড়া রেঞ্জ কার্যালয় চত্বরে সংগঠনটির আহ্বায়ক শাহাবুদ্দীন শাহ্র সভাপতিত্বে আয়োজিত এক সভায় বক্তব্য দেন মধ্যপাড়া রেঞ্জ কার্যালয়ের বিট কর্মকর্তা আবুল কাশেম, সংগঠনের সদস্য রেজাউল করিম শাহ্ প্রমুখ। বক্তারা বলেন, ‘বনভূমি বাঁচাও, বৃক্ষ বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগান নিয়ে বন রক্ষায় ও বনায়নে কাজ করবে সংগঠনটি। সভার শুরুতে শাহাবুদ্দীন শাহ্কে আহ্বায়ক করে সংগঠনের ১৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।