প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লায়নস ক্লাব অব রোজ গার্ডেন ঢাকা ও আবদুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে কেরানীগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া আবদুল হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের চক্ষু চিকিৎসাসেবা ও চশমা দেওয়া হয়। গতকাল লায়নস ক্লাব অব রোজ গার্ডেন ঢাকার উদ্যোগে বড়ইশুড় আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১৫০০ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন ৩১৫-এর ২য় জেলা ভাইস গভর্নর লায়ন হাবিবা হাসান, বিশেষ অতিথি এরিস্টোফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হাসান। বন কর্মকর্তা মোশারফ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আ. করিম, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।