বৃক্ষ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান এর উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় বক্তব্য দেন ইউএনও গোলাম মওলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান ও মাহামুদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত প্রমুখ।