বৃক্ষ রোপণ করে পুরস্কার পেলেন কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃক্ষরোপণ করে জাতীয় পর্যায়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আবুল ইমাম মো. কামরান চৌধুরী। তাঁকে ২০১৪ সালের জন্য ব্যক্তিগত শ্রেণিতে ওই পুরস্কার দেওয়া হয়েছে। বন বিভাগ ১২ জুন তাঁকে একটি চিঠি দিয়ে ওই পুরস্কার পাওয়ার কথা জানিয়েছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন কামরান চৌধুরীকে পাঠানো চিঠি সূত্রে জানা গেছে, প্রতিবছর বন ও পরিবেশ মন্ত্রণালয় বৃক্ষরোপণ অভিযানকে আরও গতিশীল ও জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেবেন।
কামরান চৌধুরী ২০০৮ সালে বড়লেখা উপজেলা সদরের উত্তর ডিমাই পাহাড়ি এলাকায় ৩০ একর জমিতে প্রায় অর্ধলক্ষ গাছ লাগিয়েছেন।