প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল প্রকল্পের উন্নয়ন ও সংস্কারের নামে রাস্তার পাশে নির্বিচারে বৃক্ষনিধনের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি সংগঠন নাগরিক সংহতি। সংগঠনটির সভাপতি এ এস এম আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, সংরক্ষিত শালবন কেটে ফেলার কাজে প্রভাবশালী রাজনীতিবিদ ও প্রশাসনের যোগসাজশ রয়েছে। খসড়া অবস্থায় থাকা বৃক্ষ সংরক্ষণ আইনটি পাস করে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তি।