প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ১০ দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা শুরু হয়েছে। ‘অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত। অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে মিলিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।