বৃক্ষমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধি’—এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর বৃক্ষমেলার উদ্বোধন করা হয় এবং আলোচনা সভা হয়। বৃক্ষমেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে।